আজ ২১ ডিসেম্বর রোজ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ-২০২০ উৎযাপন উপলক্ষে সৃজনশীল অভিনয় প্রতিযোগিতা ও নাট্য কর্মশালার আয়োজন করেছে লালমনিরহাটের বর্ণমালা থিয়েটার।
প্রতিযোগিতা শুরুর আগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন থিয়েটারের প্রতিষ্ঠাতা জনাব তাজুল ইসলাম।
এসময় থিয়েটারের সভাপতি,সম্পাদক সহ অন্যান্য কর্মিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রতিযোগিদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছিলো।
প্রতিযোগিতা শেষে বিচারকগণ প্রতিযোগিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন থিয়েটারের সভাপতি।
কর্মশালায় প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগি ও অংশগ্রহনকারী সকলকে পুরস্কৃত করা হবে বলে জানান থিয়েটার কর্তৃপক্ষ।
বার্তা বাজার / ডব্লিও.এস