রাজধানীর নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিস্ফোরন ঘটে।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
বিস্ফোরণে কেউ হতাহত হননি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাউকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কে বা কারা একটি মোটরসাইকেলযোগে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে চলে যান। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বার্তা বাজার / ডব্লিও.এস