পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার

পাবনা র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ টি পিস্তলসহ আবুল কাশেম নামে ১ অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আবুল কাশেম সদরথানাধীন ভাড়ার ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে আবুল কাশেম। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা বেচা করে আসতেছিলেন। আজ বিকেলে অস্ত্রর ব্যবসায়ী কাশেম বেশ কিছু অস্ত্র নিয়ে কুষ্টিয়া হয়ে ভাড়ার পদ্মা নদী পাড় হচ্ছিল । খবরটি র‌্যাব টের পেয়ে তাৎক্ষণিক অভিযান চালায় ঐ এলাকায়।

অভিযানকালে কাশেমকে আটক করে র‌্যাব দেহ তল্লাশী করলে তার মাজায় ১ টি শাটারগান ও ১ টি পিস্তলসহ ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর