চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরের ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে ট্রাক্টরের ট্রলির ধাক্কায় দুর্ঘটনায় গুরুত্বর আহত তপন বিশ্বাস। তাকে উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তপন বিশ্বাস ভারতের নদীয়া জেলার দক্ষিণ চব্বিশ পরগনার রানাঘাট এলাকার ওমর বিশ্বাসের ছেলে। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, ভারতের নদীয়া জেলার রানাঘাট এলাকার ওমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২)। ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসেন (পাসপোর্ট নং-জেড-৫২২৪৯০৬)। রাতে দর্শনা বাসস্ট্যান্ড হিমেল আবাসিক হোটেলে রাত্রি যাপনের জন্য রুম বরাদ্দ নেন তিনি।
পরে চায়ের দোকানের উদ্দেশে রুম থেকে বের হয়ে দর্শনা বাসসট্যান্ড চৌরাস্তার মোড়ে পৌঁছালে হিজলগাড়ি থেকে আসা আখ বোঝাই কেরুজ চিনিকলের একটি ট্রাক্টর কুষ্টিয়া-ই-৩ এর ট্রলির হিচিং ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রক্টরের ট্রলির ধাক্কায় ভারতীয় নাগরিক তপন রাস্তায় ছিটকে পড়ে এতে তপন মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ভতিকৃত অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দূঘর্টনায় নিহত তপনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার /এইচ.আর