পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবুল হাওলাদারের গ্রুপ’র পক্ষে রোজিনা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ১৬ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।এতে জলিল মাতুব্বর গ্রুপের মো.ইউনুস মাতুব্বরকে প্রধান আসামী করা হয়। পুলিশ ওই রাতেই ইউনুস মাতুব্বরকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছইলাবুনিয়া গ্রামের বাবুল হাওলাদার গ্রুপ ও জলিল মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বাবুল হাওলাদারের লোকজন ক্ষেতে ধান কাটতে গেলে জলিল মাতুব্বরের লোকজন এতে বাঁধা দেয়।
এসময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁেধ। চার ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্ততঃ ২৫ জন আহত হয়। দু’পক্ষই জমি তাদের বলে দাবী করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, ধান কাটার ঘটনায় এক পক্ষই মামলা করেছে। মামলার প্রধান আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বার্তাবাজার /এইচ.আর