শীতার্তদের পাশে ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন

উত্তরের জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে হিমালয়ের উত্তরের হাওয়ায় জেঁকে বসেছে শীত । গত ২ সপ্তাহ ধরে জেলায় দেখা মিলছে না সূর্যের আলো । এমতাবস্থায় জেলার চরের এসব শিতার্ত মানুষের পাশে দাড়িয়েছে ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন এর ৯৬ ব্যাচ এর শিক্ষার্থীরা ।

শনিবার দুপুর ১টার সময় জেলা পুলিশ লাইন্স স্কুল মাঠে ৫০০ দলিত সম্প্রদায় পরিবারের মাঝে শীতের পোশাক হিসেবে কম্বল বিতরণ করা হয় । জেলার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান বিপিএম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন । এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার,সদর থানার অফিসার্স ইনচার্জ,সাংবাদিক হুমায়ুন কবীর সূর্য্য, ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন ৯৬ ব্যাচ এর মুক্তাফি মাহমুদ শাহ,শোহেব আহম্মেদ পলাশ,নাজমুল হক লেমন,আবু জাহিদ প্রমুখ ।হরিজন সম্প্রদায়ের ১জন উপকারভোগী বলেন,”এই ঠান্ডাত মুই কম্বল পায়া,মোর মেল্যা উপকার হইছে ।”

পুলিশ সুপার বলেন,”এ জেলায় অনেক ঠান্ডা,আমি এতদিন মিডিয়ায় দেখেছি,আজ আমার চোখে এসব দলিত মানুষ গুলোর কষ্ট দেখে খারাপ লাগছে,আমরা এসব মানুষদের পাশে থাকতে পেরে আনন্দিত ।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর