বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক কারবারী নিহত

কক্সবাজারের উখিয়া পালংখালী এলাকায় বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন রোহিঙ্গা ইয়াবাকারবারী নিহত হয়েছে। নিহতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক মোঃ ছিদ্দিক (৩০) ও মোঃ শাহাজান (৩৬)।

এসময় ৪০হাজার পিস ইয়াবা বড়ি, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ।

শনিবার (২১ডিসেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ জানান, একদল রোহিঙ্গা মাদক চোরাকারবারী মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে পাংখালী নলবনিয়া পয়েন্টে প্রবেশ কালে বিজিবির তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়লে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। ঘটনাস্থলে দুইজন রোহিঙ্গা ইয়াবাকারবারী নিহত হয়। পরবর্তিতে ঘটনা স্থল তল্লাশী করে ৪০হাজার পিস ইয়াবা বড়ি, একটি দেশীয় তৈরি এক নালা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত দুই রোহিঙ্গা মরদেহের উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ, (ওসি) আবুল মনসুর।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর