ঠাকুরগাঁওয়ে নোম্যান্স ল্যান্ডে লাশ ফেলে গেল বিএসএফ

ভারসাম্যহীন এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার পর টেনে হিচড়ে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে ফেলে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর সীমান্তে এ ঘটনায় বিজিবিকে বিতর্কে ফেলার জন্য বিএসএফ সদস্যরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছেন ওই সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি’র সদস্যরা।

হরিপুর উপজেলার ৭ ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম বলেন, হরিপুর উপজেলার ৪২ বিজিবি দিনাজপুরের অধীন মিনাপুর বিওপি এবং ১৪৬ বিএসএফ এর সোনগাঁও ক্যাম্পের মেইন পিলার ৩৫৩ এর ৩ এস বরাবর তারকাঁটার বাহিরে নোম্যান্স ল্যান্ড থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে একটি লাশ ভারসাম্যহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা মিনাপুর বিজিবিকে খবর দেয়।

খবর পেয়ে স্থানীয় ও বিজিবি মারফত জানা গেছে পড়ে থাকা ভারসাম্যহীন মরদেটি ভারতীয় নাগরিকের। তার নাম পরিচয় জানা যায়নি।

মিনাপুর বিওপির বিজিবির সদস্যরা বলছেন, যুবকটি মুসলমান হওয়ার কারণে তাকে পিটিয়ে মেরে ফোর পর তাকে টেনে হিচড়ে সীমান্তের কাছে ফেলে গেছে। যেহেতু সে ভারতীয় নাগরিক। এটি ভারতের অভ্যন্তরীন বিষয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর