তিতাসে পেরুজল ইন্টারন্যাশল স্কুল’র মিলাদ ও দোয় মাহফিল

কুমিল্লার তিতাস উপজেলায় বিজয়ের মাস উপলক্ষে পেরুজল ইন্টারন্যাশনাল স্কুল’র কোরআন তেলোয়াত,চিত্রাঙ্কন,সাধারণ জ্ঞান,রচনা প্রতিযোগিাত , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কড়িকন্দি স্টেশন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান,গাজীপুর খান সরকারী হাইস্কুল এন্ড কলেজ’র সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সি জসিম উদ্দিন আহম্মেদ, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ বালিকা কলেজ’র অধ্যক্ষ শাহজাহান ভূইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভুলু সিকদার,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মেহেদি হাসান সেলিম,বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন , কড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ জমির আলী,বিশিষ্ট্য ব্যবসায়ী মাজারুল ইসলাম, তিতাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি সামসুদ্দিন আহম্মেদ সাগর প্রমূখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবুতাহের নয়ন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর