লক্ষ্মীপুরের রামগঞ্জে মডেল মাদ্রসা উদ্বোধন ও সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরস্থ থানা সংলগ্ন রামগঞ্জ মডেল মাদ্রাসা উদ্বোধন ও বিজয় সম্মাননা বিতরণ করে মাদ্রাসা পরিচালকবৃন্দ।
অ্যাডভোকেট হাসান বান্নার সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জজ কোর্টের অ্যাডভোকেট ইমরান হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ওসি তদন্ত একে ফজলুল হক,উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ,সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীরা ও অভিভাবক সহ রামগঞ্জ মডেল মাদ্রাসার পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানটির অর্থায়নে উপজেলার ৪৭ টি প্রতিষ্ঠানের ৩জন করে মোট ১৪১ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
বার্তা বাজার/এম.সি