শনিবার রাজধানীর শনির আখড়া এলাকা থেকে আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা হারিয়ে গেছেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মরহুম জব্বার হাওলাদারের স্ত্রী। তিনি দুই সপ্তাহ আগে ঢাকার শনির আখড়ায় তার ছেলের বাসায় এসেছিলেন।
বৃদ্ধার নাতি রিসান হাওলাদার জানান, আমাদের বাসা থেকে আমার ফুপুর বাসা কয়েক মিনিটের রাস্তা। গতকাল ফুপুর বাসায় যাওয়ার সময় আমার দাদি হারিয়ে গেছেন। এরপর পুরো এলাকা খোঁজা হয়েছে; মাইকিংও করা হচ্ছে।
তিনি জানান, আমার দাদি কয়েক মাস আগে ব্রেন স্ট্রক করেছিলেন। এখন অতোটা সুস্থ নন। আমার বাবার নাম শুধু বলতে পারেন।
এ ব্যাপারে গতকালই কমদতলী থানায় একটি জিডি করা হয়েছে বলেও তিনি জানান।
কারো দৃষ্টিগোচর হলে যোগাযোগের জন্য বৃদ্ধার নাতি রিসান (01745-504632) অনুরোধ করেছেন।
বার্তা বাজার/এম.সি