ইতিহাস গড়লেন শেখ হাসিনা

নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেখ হাসিনা। এতো দীর্ঘ সময় ধরে দলের সভাপতি পদে থাকার ইতিহাস আর কোনো রাজনীতিবিদের নেই।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন কবেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।

সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় এখানে উপস্থিত ছিলেন সাড়ে ৭ হাজারের বেশি কাউন্সিলর।

এর আগে, সকাল ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের আদর্শে উজ্জীবিত হতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, সোনার বাংলা গড়তে, দলকে সুসংগঠিত করার বিকল্প নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর