পঞ্চগড় চিনিকলে চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় চিনিকলের ক্যান ক্যারিয়ারে আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখ চাষী কাজী হাবিবুর রহমান।
এর আগে চিনিকল ক্যান কেরিয়ারের সামনে মিলাদ মাহফিলের আয়োজন করে মিল কতৃপক্ষ। এসময় পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী রুহুল আমিন কায়সার, ব্যবস্থাপনা পরিচালক(প্রশাসন) মোঃ ইউসুফ আলী, পঞ্চগড় আখচাষী সমিতির সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলার আখচাষী মোঃ জসিয়ার প্রধান, আখচাষী মিজানুর রহমানসহ আখচাষী ও মিলের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় চিনিকল সুত্রে জানা যায়, চলতি মৌসুমে ৩ হাজার ৪ শ ৭১ একর জমিতে আখ চাষ করা হয়েছে। এতে ৪২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৩ শত ৬০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চিনিকল গেটসহ ৬টি সাবজোনের ৩১টি কেন্দ্রে সরাসরি কৃষকদের কাছ থেকে আখ ক্রয় করা হবে। মিল গেটে প্রতিমন আখ ১’শ ৪০ টাকা ও অন্যান্য কেন্দ্রে ১শ ৩৭ টাকা দরে ক্রয় করা হবে।
উল্লেখ্য যে বর্তমানে চিনিকলে ৫হাজার ১০০ মেঃ টন চিনি অবিক্রিত রয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি টাকা। চিনিকলটি চালুর পর থেকে ৪৪২ কোটি টাকা।
বার্তা বাজার/এস.আর