পাবনা পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইওনিয়ার স্কুল মাঠ প্রঙ্গনে এর আয়োজন করা হয়।
সমাবেশে মর্জিনা লতিফ ট্রাস্টের চেয়ারম্যান ও পাইওনিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, বীব মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয় ।