আশুলিয়ার জং এন্ড সন্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

ঢাকার সাভারের আশুলিয়া বাজার এলাকার ‘জং এন্ড সন্স’ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। গতকাল শুক্রবার রাতে তুলার দোকান থেকে সৃষ্ট আগুনে ওই মার্কেটের ১২টি দোকান ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে এক ঘন্টা ১০ মিনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপনে সক্ষম হয়।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়া বাজারে জং এন্ড সন্স মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ওয়ার হাউজ ইন্সেপেক্টর হাসিবুর রহমান এর নেতৃত্বে
আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাই। রাত ১টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ইতোমধ্যে ১২টি দোকাম ভস্মীভূত হয়।

বার্তা বাজারকে তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলার দোকানে শর্ট-সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত। ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও ২ লক্ষ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয় বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর