শেষ কবে গোসল করেছেন তা ভুলে গেছেন কন্ঠশিল্পী লেডি গাগা

শীতকালে গোসল নিয়ে কত কাণ্ড ঘটে যায়। অনেকেই ঠান্ডা পানির ভয়ে দিনের পর দিন গোসল না করে থাকেন। এ নিয়ে হাসি ঠাট্টাও কম হয় না। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কন্ঠশিল্পী লেডি গাগা টুইটারে স্বীকার করেছেন যে শেষ কবে তিনি গোসল করেছেন তা ভুলে গেছেন। নিজের সহকারীর সাথে এক কথোপকথনে এ কথা বলেন তিনি।

এক টুইটে লেখা ছিলো, ‘সহকারী: শেষ কবে গোসল করেছেন?, গাগা: মনে করতে পারছি না।’ এছাড়া হ্যাশট্যাগে এলজি৬ লিখেছেন তিনি। মূলত ছয় নম্বর অ্যালবামের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত এই শিল্পী। এজন্যই নাওয়া-খাওয়া ভুলে গেছেন। পাশাপাশি অ্যালবাম নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করতেও টুইট করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর