রাজনীতিতে আপাতত না থাকলেও আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এ কথা বলেন।
সম্মেলনের সফলতা কামনা করে সোহেল তাজ বলেন, এ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তা বাজার / ডব্লিও.এস