ইশ্বরগঞ্জে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে

ময়মনসিংহের ইশ্বরগঞ্জে প্রত্যন্ত অঞ্চল ঘুরে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

সারাদেশের মত ঈশ্বরগঞ্জ উপজেলার সর্বত্রও জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষজন। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও।

অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে উপজেলার ঈশ্বরগঞ্জ বাজার, মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাসস্ট্যান্ড ও মাইজবাগ বাজার, মগটুলা ইউনিয়নের ধীতপুর বাজার, রাজিবপুর ইউনিয়নের চরপাড়া বাজার এবং বড়হিত ইউনিয়নের নশতি বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সন্ধ্যার পর কম্বল নিয়ে এলাকা গুলোতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন। ছিন্নমূল মানুষ ও এতিম শিশু গুলো শীত নিবারণের জন্য কম্বল পেয়ে আপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার রাতে ঈশ^রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. জাকির হোসেন। তিনি এর আগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। পূর্ববর্তী কর্মস্থলে নিজের কার্যালয়ের সামনে টানিয়ে রাখেন-‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, এই অফিস আপনাদের’। উপজেলা নির্বাহী কর্মকর্তার অভয়বানীতে বেশ আলোচিত হন।

ইশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, তীব্র শীতে ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে। বিভিন্ন এলাকায় ঘুরে শনিবার সন্ধ্যার পর ৭০ জন ছিন্নমূল মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এভাবে প্রতিদিন তিনি বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন।##

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর