চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হিজলগাড়ি-দর্শনা সড়কের দোয়েল ইট ভাটার অদূরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে চালক রহিদুল ইসলাম ওরফে রহেদ (২৬) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রহিদুল ইসলাম রহেদ উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের শহিদ আলী ও পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুরাতন নেছার ছেলে। নিহতের দাফনকাজ শুক্রবার (২০ ডিসেম্বর) শ্যামপুর সরকারি কবরস্থানে নামাজের যানাজা শেষে সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মাঠ থেকে মাটি বোঝাই করে দর্শনা হঠাৎপাড়া মসজিদে নেওয়ার পথে দোয়েল ভাটার অদূরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেলে চালক রহিদুল ইসলাম ওরফে রহেদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বার্তাবাজার /এইচ.আর