পাবনার চাটমোহরে নিজ বাড়ি থেকে মীম খাতুন (৯) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কৈলমহল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীম ওই গ্রামের দিনমজুর আব্দুর রশিদের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে স্কুলছাত্রী মীমের পরিবার তার কোনো খোঁজ-খবর না পেয়ে তার ঘরে সন্ধান করে। ঘরে গিয়ে পরিবারের সদস্যরা মীমের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।
কি কারণে এই ছোট্ট মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করল সে বিষয়ে পরিবারের সদস্যরা কিংবা প্রতিবেশীরা কেউ কিছুই বলতে পারছে না।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফৈলজানা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মাহবুল ইসলাম।
বার্তাবাজার /এইচ.আর