রাবিতে ঢাকা জেলা সমিতির নেতৃত্বে রাতুল ও সিয়াম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাতুলকে সভাপতি ও ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মেহজাবীন জাহান, সাইফ হাসান, সহ-সম্পাদক জাভেদ আহমেদ, বেলাল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তাসিব, মিতু আক্তার, নাজমুল হাসান, নূর মালিয়াত রীতি, অর্থ সম্পাদক মিঠু চৌধুরী, রিয়াজ রহমান শান্ত, অফিস সম্পাদক শ্রীকান্ত রাজবংশী, সাধন মূখার্জী, তথ্য সম্পাদক সৈয়দ জাকী রেজা, জোহায়ের হক আকাশ, প্রচার সম্পাদক নাজমুস সাদাত আবির,ফারজানা তন্নী, সাংস্কৃতিক সম্পাদক অভিরুপা মজুমদার, মাহমুদ ইসমাঈল, আফসারা মালিহা।

সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. হাবিব রহমান, মো. আশিকুল ইসলাম।

উল্লেখ্য, ঢাকা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের একটি নতুন সংগঠন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর