চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দেশ রূপান্তরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার সন্ধায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক বিকেলে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত ) রাশেদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী , ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক মো. সরোয়ার আলম, ডা.রিটন দাশ , প্রকৌশলী জিল্লুর রহমান, সাংবাদিক মো. সিরাজ ,আব্দুল আওয়াল জনি , সাত্তার সিকদার , মো. জাহেদ , রায়হান সিকদার , মো. মিনহাজ , মো. আলাউদ্দিন , শিক্ষক দেবাশীষ আচার্য্য ও মো. হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বিগত এক বছরে দেশ রূপান্তরের বিভিন্ন বস্তুনিষ্ট সংবাদের প্রশংসা করেন। পাশাপাশি দেশ রূপান্তর অল্প দিনের মধ্যে পাঠকের মন জয় করেছে বলে জানান। পরে কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠান সমাপ্ত হয়।
বার্তাবাজার /এইচ.আর