জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামী গ্রন্থাগারের পূর্ণাঙ্গ কমিটি গঠন
জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামী গ্রন্থাগারের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী জাটীগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদ ও মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ হিতৈষী ব্যক্তি মরহুম মুন্নু মিয়ার স্মৃতি রক্ষার্থে এবং ইসলামের বিভিন্ন বিষয়ের উপর গবেষণাসহ সর্বস্তরের জনগণের মধ্যে ইসলামী জ্ঞান বিকাশের সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামী গ্রন্থাগারের আত্মপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ২টায় জাটিগ্রাম আস্তানা ঈদগাহ ময়দানে জাটীগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদের সভাপতি মো. দাউদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানিক হাজীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সকলের সম্মতিক্রমে জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামী গ্রন্থাগারের উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠিত হয়।
উপদেষ্টা মন্ডলী যথাক্রমে আলহাজ্ব রবিউল সর্দার,মো. মজিবুর মোল্যা,মো. লুৎফর মোল্যা,মো. মান্নান মোল্যা,মো. জলিল মোল্যা,মো. নুরুউদ্দীন মিয়া,মো. ওহাব শরীফ,মো. ওয়াহিদুজ্জামান মিয়া ও মো. ইসরাফিল মিয়া।
নির্বাহী কমিটি যথাক্রমে সভাপতি মো. মোছলেম উদ্দিন (প্রিন্সিপাল),সহ-সভাপতি মো. মাহমুদ মিয়া,মো. হান্নান মোল্যা (ইউপি সদস্য) ও মো. মেহেদী হাসান সিপাতী,সাধারণ সম্পাদক মো. রবিউল মিয়া (ইউপি সদস্য), যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম (তাজু), মো. সজিব মিয়া, মো. মিন্টু শরীফ, মো. গোলাম রসুল মোল্যা, মো. রাকিবুল মিয়া ও মো. শাহ্ আলম জনি,সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্যা, মো. ইসরাফিল মিয়া, মো. সোবহান মিয়া, মো. আশরাফুল আলম সবুজ,মো. মনিরুল শেখ, মো. ইলাহী কাজী,প্রচার সম্পাদক মোঃ জাফর সরদার,উপ. প্রচার সম্পাদক মো. আইয়ুব কাজী, দপ্তর সম্পাদক মো. নয়ন মুন্সী, অর্থ সম্পাদক মো. নুর আমিন শেখ, সাহিত্য সম্পাদক মো. রাব্বী মোল্লা, ধর্ম ও ক্রীয়া বিষয়ক সম্পাদক মো. তামিম মিয়া, অতিথি আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত শেখ।জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামী গ্রন্থাগারের সার্বিক ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল মিয়া।
আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) জাটীগ্রাম শাহ্ আরজানিয়া ইসলামী গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।
বার্তাবাজার /এইচ.আর