জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলে এক বৃদ্ধের চার হাত-পা ভেঙ্গে দিয়েছেন সৎ ভাইয়েরা। কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে নৃশংস এ হামলার শিকার তবিবর রহমানকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে মুমূর্ষু অবস্থায় নড়াইল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী জানায়, মায়ের জমির অংশ নিয়ে তবিবর রহমানের সঙ্গে সৎভাই রফিকুল মোল্যা ও শরিফুল মোল্যার বিরোধ চলছিল। এরই জেরে রফিকুল ও শরিফুলের নেতৃত্বে তবিবরকে খুন করার উদ্দেশ্যে শুক্রবার সকালে তার উপর হামলা চালানো হয়।
এসময় বৃদ্ধ তবিরের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে গেলও দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রশস্ত্রের এলোপাথাড়ি আঘাতে তার দুই হাত ও পা ভেঙ্গে যায়।
এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পুরে স্বজনরা নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে