সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে ২নং ওয়ার্ড জালালাবাদ এলাকাবাসী

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে ২নং ওয়ার্ড জালালাবাদ এলাকাবাসী।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জালালাবাদ এলাকাবাসী সহ বাংলা বাজার আইন শৃঙ্খলা কমিটি ও বাংলা বাজার হকার সমবায় সমিতির পক্ষ থেকে দুই শতাধিক নারী পুরুষ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে জালালাবাদ ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বায়েজিদ শাখার সহ-সভাপতি দোলন বিশ্বাস, বাংলাবাজার হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক রিপন, বাংলাবাজার আইন শৃঙ্খলা কমিটির সভাপতি জান্নাত বেগমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতীয় পতাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ছবি সম্মলিত ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু’র বিজয় দিবসের ব্যানার পোস্টার পোড়ানোর প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সেই সাথে দলের ভিতর লুকিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করা আওয়ামী লীগ নামধারীদের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর