বন্য হাতির আক্রমণ, মেয়েকে নিরাপদে রেখে প্রাণ দিলেন বাবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে মনির আহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মনির আহাম্মদ ওই এলাকার বেলায়ত আলীর ছেলে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাকঢালার কালুকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতর বড় ভাই শামশুল আলম জানান, প্রতিদিনের মতো আমার ছোটভাই মনির আহাম্মদ ও তার ছোট মেয়ে রাতে পাকা ধান মাড়াই এবং পাহাড়া দিতে ধান খোলা মাঠে যায়।

ধান মাড়াই শেষে ঘুমাতে গেলে রাত অনুমানিক ২টায় পাশের পাহাড় থেকে এক বন্য হাতি তেড়িয়ে আসার শব্দ শুনে ঘুম থেকে জেগে মেয়েকে নিরাপদে রেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই হাতির আক্রমণে মনির আহাম্মদ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, নিহত পরিবারের মাঝে খাবার এবং শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর