বিক্ষোভে জ্বলছে উত্তরপ্রদেশ, পুলিশের গুলিতে নিহত ৬

ভারতের উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে চলা বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার সকালেও বুলন্দশহর, গোরক্ষপুরসহ একাধিক জায়গায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে।

আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পরে পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হন।

এদিকে বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা চালু হবে না।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর