পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস”র সহযোগীতায় ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন এর অর্থায়নে শীতার্ত মানুষদের জন্য,সারাদেশে শীতের কাপড় পৌঁছে দেয়ার লক্ষ্যে সংগঠনটি ‘পরশ’ নামে কার্যক্রম চালু করলো।
এর মাধ্যমে সারাদেশের শীতার্ত মানুষদের শীতের কাপড় দেবে গ্রীন ভয়েস। পরশ কার্যক্রমের উদ্বোধনের প্রথম দিনে নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে ২০০ শীতার্ত মানুষদের শীত বস্ত্র বিতরন করা হয়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে আগ্রাদ্বিগুন বাজারে এসব বিতরণ করেন গ্রীন ভয়েস ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলমগীর কবির ।
শীত বস্ত্র হিসেবে মহিলাদের চাদর ও পুরুষদের কম্বল দেয়া হয়। গ্রীন ভয়েস’র প্রতিষ্ঠাতা আলমগীর কবির বলেন,”আমাদের সংগঠন পরিবেশ নিয়ে কাজ করে,পাশাপাশি আমরা মানবিক সাহায্য নিয়ে ‘পরশ ‘ কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষদের পাশে দাঁড়ানোর চেস্টা করছি ।”
উল্লেখ্য- গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী যুব সংগঠন । সংগঠনটি সারা দেশে বৃক্ষ রোপন,পরিস্কার পরিচ্ছন্নতা ,শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতনতাসহ নানা বিষয় নিয়ে কাজ করছে ।
বার্তাবাজার /এইচ.আর