বর্ণীল অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সিরাজগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ অনুষ্ঠানের মধ্যে ছিল,আনন্দ শোভাযাত্রা,১০ পাউন্ড ওজনের কেক টাকা ও আলোচনা সভা।
আলোচনা সভা ও কেক টাকা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধিতে পাঠকনন্দিত দৈনিক দেশ রূপান্তর অগ্রণী ভূমিকা রাখছে।
আশাকরি তারা আগামীতেও তাদের এ ধারা অব্যহত রাখবে। তিনি আরো বলেন, মাত্র ১ বছরের মধ্যেই পত্রিকাটি পাঠকনন্দিত হয়েছে। তাদের এ পাঠকপ্রিয়তা দিনদিন আরো বৃদ্ধিপাবে এই কামনা করছি।
জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলীয় স্টাফ রিপোর্টার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম তফিজ উদ্দিন, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ অফিস প্রধান ও জেলা দূর্ণীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ, জেলা বাসদের আহব্বায়ক নব কুমার কর্মকার, হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফোরদৌস হাসান, সিরাজগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ গৌর, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও রেসকিউ ফর সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি কবি ও নাট্যকার মো. মুমীদুজ্জামান জাহান প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর দায়ীত্বশীলদের পত্রিকা। এ পত্রিকাটির প্রতিটি বিভাগে সব সময় ভিন্ন মাত্রার লেখা থাকে। ফলে পত্রিকাটি খুব অল্প সময়ে সব বয়সের সকল পেশার মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ পত্রিকাটি আরো সামনের দিকে এগিয়ে যাবে। বক্তারা এ সময় পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন, বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার সুমন কবির, দৈনিক যমুনা প্রবাহর বার্তা সম্পাদক সুজন সরকার,দৈনিক কলম সৈনিকের স্টাফ রিপোর্টার অদিত্য রাসেল, পিবিএন এজেন্সির কামারখন্দ প্রতিনিধি আল মারুফ, দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি ইমরান হোসেন, একাত্তর টিভির ক্যামেরা পারসোন শুভ রহমান, যমুনা টিভির ক্যামেরা পারসোন আব্দুল আলীম, মাসুদ রানা, রাসেল আহম্মেদ,মো. সবুজ, মো. নাহিদ, কবির হোসেন, মোহাম্মদ আলী ও রুবেল হোসেন প্রমুখ।
বার্তাবাজার /এইচ.আর