সাতক্ষীরায় বিজিবি’র ২২৫তম দিবস উপলক্ষ্যে কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

২২৫ তম বিজিবি (বডার্র গার্ড বাংলাদেশ) দিবস-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরার তালতলাস্থ ৩৩ বিজিবি ব্যাটলিয়ন হেড কোয়াটার উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিজিবি দিবস উপলক্ষ্যে একটি কেক কাটা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের সামনে শুভেচ্ছা বক্তব্যে রাখেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার।

এ সময় সেখানে আমনু অতিথি হিসেবে প্রীতি ভোজে অংশ গ্রহন করেন, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, ৩৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর রেজা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ ইলতুৎ মিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কে.এম আনিছুর রহমান, জেলা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও বিজিবি সদস্যগণ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর