হাতিয়ায় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্দুক ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে হাতিয়া কোস্টগার্ড। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার রামচরণ ইউনিয়নের রামচরণ বাজার সংলগ্ন মেঘনার নদীর পাড় থেকে থেকে ডাকাতির প্রস্তুতি বৈঠক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি নলা বন্দুক, ১টি লেঞ্জার, ১টি ধারালো চোরা, দেশীয় তৈরী লোহার স্ট্রিক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্ল্যা গ্রামের মজিবুর রহমানের ছেলে ডাকাত সর্দার নাজিম মোল্লা ও তার সহোযোগী রামচরণ ইউনিয়নের মাহফুজুর রহমানের ছেলে সেলিম।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি বৈঠক থেকে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার নাজিম মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে সকালে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর