কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে পুকুরে ডুবে তানহা(৩) এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সাড়ে ১০টার সময় এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশু একই গ্রামের হেলাল হাওলাদারের মেয়ে।

তনিহার স্বজনরা জানান, নিজ বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে তানহা পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে উঠানে না দেখে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাঁকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর