সাতক্ষীরায় দৈনিক দেশ রূপান্তরের বর্ষপূর্তিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কেক কাটেন। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি বের হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভয়েজ অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমি’র সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাবেক সহ সভাপতি কালিদাস রায়।

গণমাধ্যমকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরোয়ার, খোলা কাগজের প্রতিনিধি চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আমিনা বিলকিস ময়না, বাংলা নিউজের প্রতিনিধি ও দ্যা এডিটরস’র প্রধান নির্বাহী শেখ তানজির আহমেদ নাহিদ, চ্যানেল নাইন ও দৈনিক খবরের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জি, প্রভাষক হেদায়েতুল ইসলাম, সাতক্ষীরা টু ডে’র রিপোর্টার মীর শাহরিয়ার অপু, প্রাণকেন্দ্র’র শেখ আবু সালেক চাঁদ কালাচান কবি, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম মিলন মিম, রুহুল আমিন ময়না, পল্লব মজুমদার, সিকান্দার আবু জাফর রায়হান, আক্তারুল ইসলাম, সাজেদা বেগম পরাগ, পারভেজ ইমাম, প্রান্তদেব ভট্টাচার্য, ফারিয়া সুলতানা যুথি, অগ্র:(বিসর্গ), নাবিহা করিম, আলোকিত সাতক্ষীরার সম্পাদক সরদার আবু সাঈদ, আলোকচিত্রী নাজমুল হোসাইন, রেজাউল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তনিমা ঢালী, সুজিত কুমার পাল।
অনুষ্ঠানে দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক প্রথিতযশা সাংবাদিক অমিত হাবিবের জন্য শুভ কামনা জানান অনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন দৈনিক দেশ রূপান্তরের সাতক্ষীরা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর