সাতক্ষীরায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১৬

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ৪ জনসহ ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৭০ পিচ ইয়াবা,৭৩ বোতল ফেন্সিডিল ও ৬০০ গ্রাম গাঁজা। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা থেকে ৩জন, শ্যামনগর থানা থেকে ৩ জন, আশাশুনি থানা থেকে ২ জন,ৎপাটকেলঘাটা থানা থেকে ২ জনসহ ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া সদর, কলারোয়া ও শ্যামনগর থানায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ৫ টি মামলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর