চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় সৌদিয়া পরিবহনের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সকাল সাড়ে ৬টার দিকে শিকলবাহা ক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জামাল উদ্দিন (৩০) নামে লেগুনা চালক নিহত হন।

নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি চরলরেশ এলাকায়। নিহতের পিতার নাম শাহ আলম। পুলিশ জানায় নিহত জামাল উদ্দিন নতুন ব্রিজ থেকে পটিয়া রুটে চলাচল করা লেগুনার চালক।

আহতরা হলেন- সাইফুল, ইশান, তুষার, ঝুমুর, মাইনুল ও বাদশা মিয়া। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর