চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের প্রকোপ, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও ঘন কুয়াশা। গত কয়েকদিন ধরে মৃদু থেকে শীতল বাতাসের প্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। এরমধ্যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক। রাতভর টুপটাপ শব্দে বৃষ্টির মত ঝরে কুয়াশা। তীব্র এ শৈত্যপ্রবাহের কারণে জেলার জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত দু’দিনের মধ্যে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ সীমান্তবর্তী জেলায়। শুক্রবার (২০ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতির বেগ ঘন্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

এদিকে শীতের প্রকোপে ও হিম শীতল হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে জেলার সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। শেষ বিকেল থেকে ঘনকুয়াশা শুরু হয়ে রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা বৃষ্টি আকারে তা নেমে আসছে মাটিতে। শীতের প্রকোপ আর কুয়াশার কারণে কোনদিন দুপুর পর্যন্ত আবার কোনোদিন সারাদিনও দেখা মিলছেনা সূর্যের।

সন্ধ্যা নামতে না নামতেই শুরু হওয়া ঘন কুয়াশা আর হিমেল বাতাসে নাকাল হয়ে পড়েছে জেলার জনজীবন। ঘনকুয়াশার কারণে দিনমজুর, শ্রমজীবী, রিকশা-ভ্যান চালকরা বাইরে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন। সব থেকে বেশি শৈত্যপ্রবাহ বইতে দেখা গেছে জেলার দামুড়হুদা উপজেলায়। আর এ মৌসুমে শীতের কাপড়ের অভাবে দুর্ভোগে দিন পার করছেন দরিদ্র শীতার্ত অনেক মানুষ।

আমজাদ আলী নামে একজন বৃদ্ধ জানান, রাতের বেলা খুব বেশি ঠাণ্ডা লাগে। ঠাণ্ডার কারণে ঘুমাতে অসুবিধা। তবুও রাত পার করতে হয়। অনেকে বলেন, তীব্য শীতে ঘড়ের বাইওে যেতে সমস্যা হচ্ছে। না জানি কবে কমবে শীতের প্রকোপ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর