বিজিবির হাতে ভারতীয় গরু-ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি দিনভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার পর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি অফিস।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গাস্থ ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বিশেষ টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৮০ এর নিকট হতে ০৭টি ভারতীয় গরু আটক করেন। এর আগে ভোর রাতে নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একই এলাকার আইসিপি কবরস্থান নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেন।

অপর আরেক অভিযানে সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা (৬বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শুকুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর মাঠে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ খালিদ হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেন। গ্রেফতার খালিদ একই এলাকার আবু তাহের মন্ডলের ছেলে।

অপরদিকে সন্ধ্যা ৬ টার পর (৬বিজিবি) এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঁঝাডাঙ্গা নদীর পাড়ে অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আটককৃত ৪টি গরু ও ২১২ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪লাখ ৮৪ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত গরু কাস্টম অফিসে ও ফেনসিডিল মাদকদ্রব্য অফিসে জমা করে আসামি খালিদ হোসেনকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর