গত (১৯ ডিসেম্বর) রাজধানীর দক্ষিনখান থানাধীন গাওয়াইর প্রেমবাগান স্কয়ার বিল্ডিং এর সামনে থেকে ১০২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন দক্ষিনখান থানার এস.আই রোজিনা আক্তার ও এ.এস.আই আব্দুল মোতালেবের একটি চৌকস টিম। গ্র্রেফতারকৃত আসামীর নাম-মো: আইয়ুব(৪০)।
এর আগে ঢাকা- দক্ষিনখান থানাধীন গাওয়াইর প্রেমবাগান স্কয়ার বিল্ডিং এর সামনে থেকে ১০২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষেয়ে দক্ষিনখানথানার ওসি শিকদার মো: শামীম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীএকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে।
তার নামে দক্ষিণখান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়ে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/এমকে