বিএনপির আজকের সংবাদ সম্মেলন স্থগিত

অনেকটা হঠাৎ করেই পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বিএনপি। আগামীকাল শনিবার বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ডাকা বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার বিকেল ৫টায় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ঠিক কী কারণে আজকের সংবাদ সম্মেলন স্থগিত হলো, এ বিষয়ে জানতে চাইলে শায়রুল বলেন, আগামীকাল যেহেতু স্থায়ী কমিটির বৈঠক, তাই এরপর সংবাদ সম্মেলন হবে। এ কারণে আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে বিএনপির নেতারা যাবেন কি-না সে বিষয়ে দলের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর