২৭ কোটি ফেসবুক অ্যাকাউন্টের স্পর্শকাতর তথ্য ফাঁস

একটি সার্ভারে জমা করা ছিল ২৬ লাখ ৭০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য। ডেটাবেসে ব্যক্তিগত তথ্য, নাম, পরিচয় ও নানা স্পর্শকাতর তথ্য ছিল, যা সম্প্রতি ফাঁস হয়েছে। তার মধ্যে আমেরিকানদের অ্যাকাউন্ট ছিল সবচেয়ে বেশি।

ফেসবুক থেকে ফাঁস হওয়া তথ্যের ডেটাবেস খুঁজে পেয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ বব ডিয়াচেঙ্কো, এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান কম্পারিটেক। ওই সময়ে একটি হ্যাকার ফোরামে ডাউনলোডযোগ্য ফাইল হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছিল। তবে এখন ওই ডেটাবেস সরিয়ে ফেলা হয়েছে।

বব ডিয়াচেঙ্কো বলেন, ফেসবুক থেকে দুটি উপায়ে ভিয়েতনামভিত্তিক দুর্বৃত্তরা সম্ভবত এসব তথ্য সংগ্রহ করতে পারে। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে বন্ধু তালিকা, ছবি ও গ্রুপের তথ্য হাতিয়ে নিতে পারে তারা। এছাড়া স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে পাবলিক প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করতে পারে।

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হওয়ার খবর নতুন নয়। ২০১৯ সালে বেশ কয়েকবারে কোটিরও বেশি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। এমনকি ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা।

সম্প্রতি ঘটে যাওয়া তথ্য ফাঁসের ঘটনায় ফেসবুকের একজন মুখপাত্র বিবৃতি দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, বিষয়টি দেখছে ফেসবুক। তবে তাদের ধারণা, এসব তথ্য তাদের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার আগে সংগ্রহ করা হতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর