প্রচণ্ড কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যানজট

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে চলাচলকারী যানবাহনের দৃষ্টিসীমা কমে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় বৃহস্পতিবার দিবাগত রাতে সেতুতে প্রায় ২০ কিলোমিটারের যানজট দেখা দিয়েছে।

আজ শুক্রবার ভোর রাতেও ব্যাপক কুয়াশার কারণে সেতুতে ধীরগতিতে যানবাহন চলতে দেখা যায়। সেতুতে সতর্কতার সাথে চলাচলের জন্য যানবাহন চালকদের বিতরণ করা হচ্ছে লিফলেট।

এছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানবাহনের গতি কমে এসেছে। পাশাপাশি এলেঙ্গার তিনশ মিটার অংশের সড়ক সম্প্রসারণ কাজ ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, যার প্রভাব পড়েছে এ রাস্তায়।

সেতু কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তীব্র ঘন কুয়াশার কারণে সেতুর দুই পাশের টোলপ্লাজা থেকে সীমিত আকারে যানবাহন ছাড়া হচ্ছে। এর ফলে ধীরগতিতে চলছে যানবাহন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর