অনেকেই প্রচলিত কোনও পোশাকের থেকে একটু অন্যরকম কিছু ট্রাই করতে ভালোবাসেন। এতে বৈচিত্র্যও যেমন আসে, তেমন সবার থেকে একটু আলাদাও দেখায় নিজেকে। তাদের জন্যই এক অভিনব জুতা নিয়ে এসেছে ইতালির এক সংস্থা। যারা ম্যাগি ভালোবাসেন তারা এ জুতা ভালো না বেসে পারবেন না।
ইতালির লাক্সারি ব্র্যান্ড ‘বোত্তেগা ভেনেতা’ তাদের ‘প্রি-ফল ২০২০’ কালেকশনে এনেছে এ ম্যাগি জুতা। চিন্তার কিছু নেই এটি আসল ম্যাগির মতো দেখতে হলেও আসল ম্যাগি দিয়ে তৈরি নয়। চামড়া দিয়েই তৈরি।
বোত্তেগার ভেনেতার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দু’টি ছবি পোস্ট হয়েছে। যেটি ইতোমধ্যেই ৮৫ হাজারের ওপর লাইক পেয়েছে। এই পোস্টে বেশ কিছু মজার কমেন্ট পড়েছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন, ‘ক্ষুধার্ত’, কেউ আবার জানতে চেয়েছেন একটা গরম জলরোধী (হট ওয়াটার প্রুফ) কিনা।
ম্যাগির প্যাকেট ভারতে ১২ টাকায় বিক্রি হলেও এই জুতা কিন্তু মোটেই সস্তা নয়। এর দাম প্রায় এক লাখ টাকা।
বার্তাবাজার/কে.জে.পি