আ. লীগের সম্মেলন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কিছু নির্দেশনা জারি করেছে। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাস, ট্রেন ও লঞ্চযোগে ব্যাপক গণজমায়েত হবে। তাই ট্রাফিক শৃঙ্খলার জন্য সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

গাড়ি পার্কিং ব্যবস্থা
রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের গাড়ি গাবতলী-টেকনিক্যাল-শ্যামলী-আসাদগেট-ধানমন্ডি ৩২-সাইন্সল্যাব-নিউমার্কেট-নীলক্ষেত-ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

সদরঘাট, বরিশাল, খুলনা, বৃহত্তর ফরিদপুর থেকে আগত গাড়ি জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট ক্রসিং দিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে যাবে।

এছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগ থেকে আগত গাড়ি নিমতলী ক্রসিং দিয়ে চাঁনখারপুল হয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

ময়মনসিংহ বিভাগ গাজীপুর, টাঙ্গাইল, আব্দুল্লাহপুর এবং উত্তরা থেকে আগত গাড়ি মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে রমনা থানা ক্রসিং-কাকরাইল চার্চ বামে মোড়-রাজমনি হয়ে নাইটিংগেল ডানে মোড় নিয়ে ইউবিএল ক্রসিং দিয়ে জিরোপয়েন্ট হয়ে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

গাড়ির ধরণ অনুযায়ী পার্কিং স্থান
ভিআইপি গাড়ি পার্কিং সোহরাওয়ার্দী উদ্যান, পুলিশ গাড়ি, সাংবাদিকদের গাড়ি ও মোটরসাইকেল রমনা ইউরো আসিয়ানো চাইনিজ রেস্তোরাঁ, সাংবাদিকদের গাড়ি, আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি রমনা টেনিস কমপ্লেক্স।

বড় বাস জিমনেশিয়াম মাঠ ও নীলক্ষেত হয়ে পলাশী (পূর্ব প্রান্ত)। ছোট, বড় গাড়ি মল চত্বর। বড় গাড়ি ভাস্কর্য ক্রসিং হয়ে ভিসির বাংলো ও ছোট গাড়ি সুগন্ধা ক্রসিং হতে বেইলি রোড।

ডাইভারশন
বাংলামটর ক্রসিং, রূপসী বাংলা ক্রসিং, রাজমনি ক্রসিং, মিন্টু রোড পূর্ব প্রান্ত ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শাহবাগ ক্রসিং, ইউবিএল ক্রসিং, কাঁটাবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং ও সাইন্সল্যাব ক্রসিং। তবে এ ডাইভারশন প্রয়োজন অনুযায়ী কার্যকর হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর