আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। তাদের ২১তম কাউন্সিল উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিককে মির্জা এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলররা যে নতুন নেতৃত্ব নির্বাচন করবে তাকে স্বাগত জানাই। আমি মনে করি, প্রতিটি দলের নেতৃত্ব কীভাবে নির্বাচিত হবে তা নির্ধারণ করবে ওই দলের নেতা-কর্মীরাই। তাদের নেতৃত্ব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তারা যেটা ভালো মনে করবে তাই করবে।
আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির চার সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি যাবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দলীয়ভাবে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্তা বাজার/ ডব্লিও.এস