শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে সিরাজদিখান থেকে যাত্রা

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিনমজুর মানুষ গুলো শীতের কারনে অসহায় হয়ে পড়ে। টাকার জন্য কিনতে পারে না গরম পোশাক।

এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরনের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন।

জানা যায়, সবচেয়ে বেশী শীতগ্রস্থ এলাকা পঞ্চগড়ের তেতুলিয়া। আজ বৃহস্পতিবার রাত ৯ টার সময় শীতবস্ত্র কুরিয়ার সার্ভিসে দিয়ে রওনা হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এঁদের মধ্যে রয়েছেন মাহমুদুর রহমান উজ্জ্বল, বায়েজিদ খান, জাহিদুল ইসলাম, মোল্লা জাহাঙ্গীর মাষ্টার, তরিকুল ইসলাম, সুমন মিয়া, জাহাঙ্গীর আলম, আরিফ রসিদ, কাইয়ুম, সাইফুল ইসলাম মীর, মাহাবুব, জোবায়ের ও রনি। প্রায় ১০০০ অসহায় মানুষের মাঝে কম্বল, শীতের জ্যাকেট, লুঙ্গি, বাচ্চাদের সুয়েটার ,পেন্টসহ নগদ টাকাও বিতরন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর