শীতের প্রকোপে কাঁপছে রংপুর

পৌষ মাস শুরু হতে না হতেই হাড় হিম করা শীতে কাপছে উত্তরবঙ্গ। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক।সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া।

বৃষ্টির মতো শিশির ঝড়ছে।শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। রংপুর নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় বেশির ভাগ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।শিশু, বয়স্ক ও এজমা রোগীরা পড়েছেন দুর্ভোগে। পাশাপাশি গবাদিপশুও শীতে কষ্ট পাচ্ছে।

সড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। হঠাৎ করেই শীতের তীব্রতা বাড়ায় শীতের কাপড়ের দোকানে ভিড় করছেন শীতার্তরা। তারা বেশি ভিড় করছেন ফুটপাতের পুরোনো কাপড়ের দোকানে।

নিজেদের সাধ্যমত শীতের কাপড় কিনছেন শীতার্তরা।হঠাৎ করে শীতের এমন প্রকোপ রংপুর বাসীর জন্য দূর্ভোগের সৃষ্টি করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর