মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে ষোলঘর স্ট্যান্ডের কাছে বাস বালুর ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আজ বেলা সারে ৩ টার দিকে এই সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ১জন ও আরো আহত হন ৫ জন।
ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির বাস ঢাকা মেট্রো ব ১১ ২১৮৯ সাথে একতা এন্টারপ্রাইজ ২ ও ঢাকা মেট্রো চ ১৫ ৯৬৭২ মাইক্রোবাসের মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষ হয়।
দ্রুত উদ্ধার কাজের জন্য ছুটে যান শ্রীনগর ফায়ার স্টেশন একটি দল। আহত ড্রাইভারকে হাইড্রোলিক ইকুপমেন্ট ব্যবহারের মাধ্যমে উদ্ধার করা হয়।
শ্রীনগর ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, আমার আহত সকলকে উদ্ধার করি, একজনের অবস্থা গুরুতর, তাঁকে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে প্রেরণ করি। গুরুতর আহত ব্যক্তি শরীয়তপুর জেলার ইদ্রিস আলীর ছেলে মো: ফারুক। বাকিদেরও চিকিত্সার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেক্ষ যে গত এক মাসে ঢাকা মাওয়া মহাসড়কে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।
বার্তাবাজার/এমকে