পরিবেশগত ব্যবস্থাপনা ছাড়াই সড়ক উন্নয়ন এবং এ উন্নয়ন কাজ করতে গিয়ে ধুলা সৃষ্টি করায় চট্টগ্রামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে, রাস্তায় উন্নয়ন কাজ চলাকালীন দিনে কমপক্ষে তিনবার পানি ছিটানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শুনানি শেষে এ জরিমানা করেন অধিদফতরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক। দণ্ডপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের নাম মেসার্স আরটি অ্যান্ড ইবিকে (জেভি)।
এ বিষয়ে আজাদুর রহমান মল্লিক বলেন, ‘নগরের চান্দগাঁও আবাসিক থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
পরিবেশগত ব্যবস্থাপনা ছাড়াই সড়ক উন্নয়ন এবং এ কাজের মাধ্যমে ধুলা সৃষ্টি করায় চসিক নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরটি অ্যান্ড ইবিকে (জেভি) এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর গত ১২ ডিসেম্বর নোটিশ দেয়া হয়। আজ বৃহস্পতিবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
বার্তাবাজার/এমকে