বিএনপি দাওয়াত কার্ড পেলেও আ’লীগের সম্মেলনের কার্ড পাননি সাংবাদিকরা

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন শুক্রবার (২০ ডিসেম্বর)। কিন্তু সম্মেলনে দাওয়াত কার্ড পাননি সাংবাদিকরা। এ বিষয়ে দলের সংশ্লিষ্ট নেতারা ফোনও ধরছেন না।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টা পর্যন্ত কার্ড পৌঁছায়নি অনেক পত্রিকা ও টেলিভিশন অফিসে। প্রতি বছর দেশের ঐতিহ্যবাহী দলের সম্মেলনে অংশ নিতে তারা নিয়মিত কার্ড পেলেও এবার ব্যতিক্রম হচ্ছে। তবে সাংবাদিক সংগঠনের নেতারা দাওয়াত পেয়েছেন বলে জানা গেছে।

একাধিক জাতীয় দৈনিকে কর্মরত আওয়ামী লীগ বিটের সাংবাদিকের সঙ্গে আলাপকালে তারা জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টা পর্যন্ত তারা দাওয়াত কার্ড পাননি। এমনকি পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকরা কার্ড পাননি। যারা নিয়মিত আওয়ামী লীগ বিটের সংবাদ কভার করেন তারাও হতাশ হয়েছেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের অভ্যর্থনা উপ-কমিটির একাধিক নেতার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

খোঁজ-খবর নিয়ে আরও জানা গেছে, সংবাদপত্র কর্মীরা ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, আমন্ত্রিত অতিথিরা দাওয়াতপত্র পেয়েছেন।
-জাগো নিউজ

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর