র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৯-১২-২০১৯ তারিখ দুপুর ৩.৫০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর উপজেলার ধরান্ধি বাজারে ধরান্ধি ডায়াগনষ্টিক সেন্টারে আভিযান পরিচালনা করেন।
এসময় অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, অপ্রতুল ও মানহীন চিকিৎসা সরঞ্জামাদি ব্যবহার, ডায়াগনস্টিক রিপোর্ট পূর্ব থেকেই প্রস্তত করে রাখাসহ বিভিন্ন ধরণের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ধরান্ধি ডায়াগনষ্টিক সেন্টারে’কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড ধার্য করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী জনাব মোঃ আসাদুজ্জামান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ধরান্ধি ডায়াগনষ্টিক সেন্টারে’কে ৫০ হাজার টাকা অর্থদন্ড ধার্য করেন।
বার্তাবাজার/এমকে